কয়রায় অপ-প্রচারের প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) :
| আপডেট: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৬ পিএম | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৬ পিএম
কয়রায় অপ-প্রচারের প্রতিবাদে মানববন্ধন

কয়রায় লবণ পানি উত্তোলন বন্ধের বিষয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১৮ জুনুয়ারী) সকাল ১০ টায় উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের পাথরখালী গেটের সামনে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ উপলক্ষে মানববন্ধনে উত্তর বেদকাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সরদার মতিয়ার রহমান বলেন, ২০০০ সালে মাছ চাষের জন্য পাথরখালী গ্রামে একটি গই তৈরী হয়, যা ২০২৫  সাল পর্যন্ত  চলমান থাকে । ঐ গই দিয়ে  লবণ পানি উত্তোলনের কারনে এলাকাবাসীর ক্ষয়-ক্ষতির দিক বিবেচনা করে লবণ পানি মুক্ত করতে ২০২৫ সালের জুলাই-আগস্ট  মাসে এলাকাবাসীর সাথে পরামর্শ করে লবণ পানি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। সেই থেকে লবন পানি উত্তোলন বন্ধ রয়েছে।  সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্র মহল মুখে মুখে লবণ পানি উত্তোলন বন্ধের কথা বললেও গোপনে গোপনে লবন পানি তুলে ঘের করার জন্য জমির মালিকদের নিকট হতে ডিড নিয়েছেন। অথচ তারা লবণ পানি মুক্ত করার কথা বলে মিথ্যা অপপ্রচার চালিয়ে এবং রাজনৈতিক ফায়দা হাসিল করতে তৎপর রয়েছে। তিনি আরও  বলেন, যত যড়যন্ত্র বা চক্রান্ত হোকনা কেন এলাকাবাসীর সার্থেই লবণ পানি মুক্ত করা হবে । এ সময় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন স্থানীয়  সমাজ সেবক আবু বক্কার সিদ্দিক, যুবদল নেতা আবুল কালাম আজাদ কাজল, স্থানীয় অধিবাসী  মোঃ আল আমিন.আব্দুল্যাহ গাজী প্রমুখ। মানববন্ধনে এলাকার শত শত জনসাধারণ অংশ গ্রহন করেন।