সৈয়দপুর বাজারের দুই মুদি দোকানে চুরি

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৩ পিএম
সৈয়দপুর বাজারের দুই মুদি দোকানে চুরি

সৈয়দপুর পৌর সবজি বাজারে পাশাপাশি দুটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। দুই দোকানের প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। এমন দাবি করেন দোকান মালিকরা। হাতিখানা মহল্লার মোঃ জোবায়ের (২৮) ও নতুন বাবুপাড়ার মোঃ সাহিদ আকবর (৩৮) জানায়,তারা  চার বছর ধরে পৌর সবজি বাজারে মুদি দোকান করে আসছেন। অতীতে তাদের দোকানে কোন ধরনের চুরির ঘটনা ঘটেনি। গত শনিবার ব্যবসা শেষে দোকান বন্ধ করে বাসায় যায়। পরদিন ১৮ জানুয়ারি দোকান খুলতে এসে দেখতে পান দোকান ঘরের ছাদ কাটা, সেলিং খোলা। দোকানের দামি দামি মালামাল নেই। এ ব্যাপারে সৈয়দপুর থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে জানান দোকান মালিকরা। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে