ত্রিশালে ওলামাদলের নেতৃতত্বে শামীম ও আরাফাত

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) :
| আপডেট: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ পিএম | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ পিএম
ত্রিশালে ওলামাদলের নেতৃতত্বে শামীম ও আরাফাত

জাতীয়তাবাদী ওলামা দল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নতুন নেতৃত্ব পেয়েছেন মৌলভী শাহাদাত হোসেন শামীম ও ও মাওলানা ইয়াছিন আরাফাত। ময়মনসিংহ দক্ষিণ জেলা ওলামা দলের আহবায়ক আলহাজ্ব মাও. মোঃ মফিজুর রহমান ও সদস্য সচিব মাও. মোঃ আরিফ রব্বানীর যৌথ স্বাক্ষরে ১৮ জানুয়ারী ৩১ সদস্য বিশিষ্ট ত্রিশাল উপজেলার আহবায়ক কমিটি অনুমোদন দেন। অনুমোদিত কমিটিতে মৌলভী শাহাদাত হোসেন শামীম কে আহবায়ক ও মাওলানা ইয়াছিন আরাফাত কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে কাজী মোহাম্মদ মাওলানা আতিকুর রহমান ও যুগ্ম আহবায়ক হাফেজ মাওলানা নুর হোসাইন, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ইলিয়াস মাস্টার ও মৌলভী মোঃ হাসমত আলী মিন্টু কে মনোনীত করা হয়। মনোনীত সদস্যরা হলেন, মাওলানা মোঃ ইয়াছিন আরাফাত, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীম, মাওলানা আশরাফ উদ্দিন, ক্বারী মোঃ সাইফুল ইসলাম, হাফেজ শাহজাহান, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন দিদার, মৌলভী মোঃ নওশের আলী, মাওলানা মোঃ শরিফুল ইসলাম, হাফেজ মোঃ রাকিবুল ইসলাম, মৌলভী মোঃ নুরুল আমীন, মৌলভী মোঃ আতিকুল ইসলাম, মাওলানা মোঃ এনামুল হক, মাওলনা মোঃ রুবেল মিয়া, মাওলানা মোঃ নজরুল ইসলাম, মৌলভী মোঃ আব্দুল বাসির, মাওলানা মুবিন আস সাইদ, মাওলানা মোঃ জুনাইদ, ক্বারী মোঃ আব্দুর রাজ্জাক, মাওলানা গোলাম মোস্তফা, ক্বারী মোঃ শাহজাহান মিয়া, মাওলানা শামছুল ইসলাম, মৌলভী আবু বক্কর সিদ্দিক, হাফেজ মোঃ ইব্রাহীম খলিল, মৌলভী মোঃ শহিদুল ইসলাম ও মাওলানা মোঃ নাজমুল হক। নবগঠিত আহবায়ক মৌলভী শাহাদাত হোসেন শামীম বলেন, ত্রিশাল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুল ওয়াদুদ সরকারের সন্তান হিসেবে দল যখন আমাকে মূল্যায়ন করেছে সেক্ষেত্রে আমার উপর ন্যস্ত সকল দলীয় দ্বায়িত্ব যথাযথভাবে পালন করবো। পাশাপাশি উপজেলা ওলামাদলের কমিটি অনুমোদন করায় ময়মনসিংহ দক্ষিণ জেলা ওলামাদলের আহবায়ক ও সদস্য সচিব কে কৃতজ্ঞতা জানাই।