হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট)আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এস.এম.ফয়সল বলেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধির সুস্পষ্ট রূপরেখা ঘোষনা করেছেন।সমতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রগঠনের লক্ষ্যেই তারেক রহমান দেশের সাবির্ক উন্নয়নের কথা মাথায় রেখে ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন। এই ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে-এতে কোনো সন্দেহ নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের দর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কঠোর পরিশ্রম করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নিবার্চন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন শুধু একটি সরকার গঠনের বিষয় নয়, বরং এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এই নির্বাচন একটি বড় সুযোগ। রোববর দুপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শায়েস্তাগঞ্জ জনসভা সফল করতে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল সভাপতিত্ব প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, বিএনপি নেতা ও সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি অলি উল্ল্যা ও আরজু মেম্বার, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী ও মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, বিএনপি নেতা আব্দুল আজিজ, ফিরোক মিয়া, আবিদ মাষ্টার, এড.নিজামউদ্দিন, ফজলুর রহমান, আব্দুল কাইয়ুম, আলফাজ মিয়া মহালদার, মতুর্জ আলী, জয়নাল মহালদার, সহিদ মিয়া, যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, ছাত্রদলের আহ্বায়ক মারুফ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুল ইসলাম প্রমুখ।