খেলাধুলা মাদক বিরোধী তৎপরতার উপাদান : জহির উদ্দিন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৯ পিএম | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৯ পিএম
খেলাধুলা মাদক বিরোধী তৎপরতার উপাদান : জহির উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন-খেলাধুলা মাদক বিরোধী তৎপরতার একটি চমৎকার উপাদান। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত কারিকুলামের তৎপরতাকে বাড়িয়ে দিতে হবে। রবিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ডিগ্রী কলেজ মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন-ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষার পাশাপাশি কারিকুলাম বহির্ভূত তৎপরতার দিকে এমনভাবে যুক্ত করতে হবে মাদকচক্র যাতে তরুনদেরকে বিপদগামী করতে না পারে। বার্থী ক্লাব ও ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলআমিন মোল্লা, যুগ্ম আহবায়ক রাজিব খান প্রমুখ। শেষে খেলায় অংশগ্রহণকারী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে