পটুয়াখালী-৩ আসনের বিএনপি বহিষ্কৃত সত্বন্ত্র প্রার্থী হাসান মামুনের আচরণবিধি লঙ্ঘনের বিএনপি মনোনীত প্রার্থী নূরুল হক নূরের লিখিত অভিযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৩ আসনে নির্বাচন আচরণবিধি ও গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধে। এ অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন সংসদ সদস্য প্রার্থী কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম অভিযোগে বলা হয়, হাসান মামুনের সমর্থকরা ভোটারদের ধর্মগ্রন্থকে সাক্ষী রেখে শপথ নিতে বাধ্য করছেন এবং প্রার্থী নিজে বিভিন্ন সভা-সমাবেশে উসকানিমূলক বক্তব্য ও নির্বাচনী ফলাফল পূর্বনির্ধারিত বলে মন্তব্য করছেন। অভিযোগকারী জানান, এসব ঘটনায় নির্বাচনী এলাকায় উত্তেজনা ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তিনি অভিযোগের সঙ্গে প্রমাণাদি সংযুক্ত করে অভিযুক্ত প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচন কমিশনে সুপারিশ পাঠানোর দাবি জানান। এবিষয়ে হাসান মামুন বলেন, আমি এ বিষয়ে অবগত নই প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমকে কিছু জানানো হয়নি। এ বিষয়ে জেলা রির্টায়রনিং অফিসার ড. মোঃ শহীদ হোসেন চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে যথাযথ ব্যবস্তা নেয়া হবে।