বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান আগামী ২৬ জানুয়ারি বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্কে সমাবেশ করবেন। তার আগমনকে ঘিরে বিভাগীয় সমাবেশ সফল করার জন্য প্রস্তুতি সভা করেছে বিএনপি বিভাগীয় কমিটি। নগরীর বরিশাল ক্লাবে রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত সভায় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনের সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত হয়, দুই দশক পর বিএনপির চেয়াপার্সন হয়ে তারেক রহমান বরিশালে আসছেন। তাই তারেক রহমানের জনসভা সুশৃঙ্খল এবং অতীতের সকল রেকর্ড ছাপিয়ে যাবে। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, বরিশাল সদর-৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার সহ বরিশাল বিভাগের বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দরা।