ভালুকায় ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ মহাসড়কের হাজিরবাজার নামক স্থানে সড়কের পাশে পরিত্যক্ত কার্টুনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে। নবজাতকে উদ্ধার করে ভালুকা হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় ঘৃণার সঞ্চার হয়েছে। সাধারন মানুষের ধারনা ঘটনাটি কোন ক্লিনিকের কাজ হতে পারে। ঘটনাটি ঘটেছে গত রাত ৭টার দিকে উপজেলার হাজির বাজার এলাকায়। এলাকাবাসী জানায়,তারা কাটুনের ভিতর জীবিত নবজাতকে দেখতে পেয়ে হাইওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ নবজাতকে উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার নবজাতকে মৃত ঘোষনা করেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে মরদেহটি দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।