ব্রাক অফিস দৌলতখান ভোলায় ব্রাঞ্চ ম্যানেজার (ইউপিজি) হিসেবে কর্মরত শংকর বৈরাগীর টাকা মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার তিনটার দিকে দৌলতখান মহিলা কলেজ রোডে ব্রাক অফিস সংলগ্ন এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ছিনতাইয়ের শিকার ব্র্যাকের ম্যানেজার শংকর বৈরাগী জানান, দুপুরে খাবারের পর অফিসে যাওয়ার পথে ৪ থেকে ৫ জনের একদল মুখোশধারী ছিনতাইকারী বগিদা ও ছুরি উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার পকেটে থাকা ৮ হাজার টাকা ও একটি রেডমি নোট - ১৪, বুলু কার্লারের স্মার্ট মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে সঙ্ঘবদ্ধ ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কাউকে গ্রেফতার করতে পারেনি। স্থানীয়রা জানায়, দিন দুপুরে দৌলতখানে এধরণের ঘটনা এর আগে কখনো ঘটে নাই। দৌলতখান থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দাস আমার দেশকে জানান, রাত আটটার দিকে ব্রাক ম্যানেজার থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ নেওয়া হবে।