কাউখালীতে নারীদের পোষাক তৈরির প্রশিক্ষণ

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ০১:৫৫ পিএম
কাউখালীতে নারীদের পোষাক তৈরির প্রশিক্ষণ

পিরোজপুরের কাউখালীতে যুব উন্নয়নের আয়োজনে সোমবার (১৯ জানুয়ারি) উপজেলা সদরের মানিক মিয়া কিন্ডার গার্ডেনের হল রুমে ২০২৫/২৬ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় ৭ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও গন ভোটের প্রচারনা চালানো হয় । কাউখালী উপজেলা যুব উন্নয়ন অফিসার সৈয়দ আজমল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন করেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মমিনুল হক বকাউল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ মজিবুর রহমান ও রিয়াজুল হক। প্রশিক্ষণে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৩০ জন বেকার নারী অংশগ্রহণ করছেন। এ সময় গণভোটের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে