সোমবার (১৯ জানুয়ারি) ইন্দুরকানী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহসান কবির। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফায়জুল কবির তালুকদার, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাবেক যুগ্ম আহ্বায়ক আহসানুল হক ছগির, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মোস্তান হাফিজ, চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম ইমন, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দুলাল ফকির, বালিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম বাবুল তালুকদার, ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুল কবির তালুকদার, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক মোঃ আল আমিন হোসেন, শ্রমিক দলের সভাপতি আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হুমায়ন কবির, সাবেক সদস্য সচিব জুয়েল রানা, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ মামুন কাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দলের আদর্শ ও সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতে নবযোগদানকৃত জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।