প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, অন্তবর্তী সরকার তার ভিত্তি বৈধতা হচ্ছে জুলাই গণঅভ্যূত্থান এটা এই সংবিধানের মধ্যে নেই। এই অভ্যূত্থান এই সরকারকে যে দায় অর্পন করেছে সেটা হচ্ছে রাস্ট্রের সংস্কার, মানবতা বিরোধীদের বিচার ব্যবস্থা সুনিশ্চিত করা এবং একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা। আলী রীয়াজ বলেন, প্রজাতন্ত্রের কর্মচারিরা অবশ্যই হ্যা ভোটের পক্ষে প্রচারণা করতে পারবে। বাংলাদেশের বিদ্যমান আইন বা সংবিধান কোন অবস্থাতে আপনাকে যে সনদ তৈরী হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলেরা সাথে আলোচনার মাধ্যমে সেইটার পক্ষে প্রচার করতে বাঁধা নেই। তিনি বলেন, গোলাপী ব্যালট রাষ্ট্র সংস্কারের পথরেখা তৈরী করে দেবে। আর সাদা ব্যালট ৫ বছরের জন্য জাতীয় সংসদ তৈরী করবে। এটা কে ক্ষমতায় গেল না গেল কিছুই যায় আসে না। রাস্ট্রের প্রত্যেককে এই দায়িত্ব পালন করতে হবে। সকালে ময়মনসিংহের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় কর্মকর্তা ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের আয়োজনে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি এ কে ফজলুল হক ভূইয়া ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়া। সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার প্রশাসক, পুলিশ সুপার, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।