বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বলেন, ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিবেন প্রশাসন। সকল প্রার্থীর জন্য সমান সুযোগ থাকবে। ভোট কেন্দ্র গুলো আমরা প্রশাসন দিয়ে নিরাপত্তার চদরে ঢেকে রাখবো। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা একযোগে কাজ করবেন।নির্বাচন নিয়ে কোন ব্যক্তি বা গোষ্টি কোন প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না। আমরা উপর থেকে মাঠ পর্যায় পর্যন্ত নজরদারি ও মনিটরিং করছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে সম্ভাব্য প্রিসাইডিং অফিসার , সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গের সাথে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সোমবার সকালে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার লিখন বনিক এর সভাপতিত্বে উজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো.খায়রুল আলম সুমন। সভা পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো.বায়জিদ সরদার। এসময় বক্তব্য বরিশাল সিভিল সার্জন ডাক্তার মনঞ্জুর এলাহি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম মোর্শেদ সজিব, আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান, প্রাণীসম্পদ অফিসার ডাক্তার পলাশ সরকার, উপজেলা নির্বাচন অফিসার নাসরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, প্রকল্প কর্মকর্তা অয়ন সহা, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আজাদ রহমান, জামায়েতে ইসলামীর প্রার্থী হাফেজ মাও: কামরুল ইসলাম খান, জামায়েতে আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া প্রমূখ।