আগামীতে কোন ফ্যাসিষ্ট সৃষ্টি না হয় সেজন্যই গণভোট: উপদেষ্টা ফরিদা

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ০৪:১৫ পিএম
আগামীতে কোন ফ্যাসিষ্ট সৃষ্টি না হয় সেজন্যই গণভোট: উপদেষ্টা ফরিদা

আসছে নির্বাচনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে আজ সোমবার দুপুরে পিরোজপুরে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠের সুধী সমাবেশে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বাজারের বিভিন্ন পণ্য বিক্রির প্যাকেজের সাথে তুলুনা করে বলেন, গণভোট চারটি প্রশ্ন নিয়ে একটি প্যাকেজ। এ প্যাকেজে এমন সব মৌলিক বিষয় আনা হয়েছে যে আপনি যেমন বাজারের পণ্যের প্যাকেজের কোনো একটি বাদ দিয়ে নিতে পারেননা। তেমনি গণভোটের ৪টি প্রশ্নের বিষয়ে আপনি সম্মত হয়ে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিতে পারেন। আর সম্মত না হলে না হলে ‘না’ এর পক্ষে ভোট দিতে পারেন। আমরা এখানে এসেছি গণভোটের ব্যাপারে ভুল ধারনা বা বিভ্রান্তির বিষয়টা পরিস্কার করতে।  তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে। সেই সরকারের দায়িত্ব থাকবে। আর এখানে আমাদের ভুমিকাটা হচ্ছে অন্তর্বর্তী সরকার যাবার আগে সংস্কার বিষয়ে জনগণের মাধ্যমে মতামত নিয়ে সেটাকে দিয়ে যাওয়া। যাতে নির্বাচিত সরকার এসে সে অনুযায়ী কাজ করতে পারে। আগামীতে যেনো কোন ফ্যাসিষ্ট সৃষ্টি না হয় সেজন্যই মূলত গণভোট। তিনি আরো বলেন, আমরা আমাদের কর্তব্য পালন করতে এসেছি এখানে কোন আইন লংঙ্ঘন হয়নি। আমরা আমাদের কেবিনেটে সিদ্ধান্ত নিয়ে এ কাজ করছি। জণগনের কাছে আমরা যেনো বলতে পারি শুধু মাত্র একটি নির্বাচন দেয়ার জন্য এ সরকার গঠন হয়নি, আগামী সরকার কেমন হবে সে বিষয়ে জণগনের রায় নেয়ার জন্য এ সরকার।  পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার  মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দকী, জেলা নির্বাচন অফিসার মো: আব্দুল মান্নান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরিক্ষিৎ চৌধুরী।

আপনার জেলার সংবাদ পড়তে