ইন্দুরকানীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ০৫:১৪ পিএম
ইন্দুরকানীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ইন্দুরকানীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় ইন্দুরকানী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফায়জুল কবির তালুকদার, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাবেক যুগ্ম আহ্বায়ক আহসানুল হক ছগির, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মোস্তান হাফিজ, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক মোঃ আল আমিন হোসেন, শ্রমিক দলের সভাপতি আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হুমায়ন কবির, সাবেক সদস্য সচিব জুয়েল রানা, ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুল কবির তালুকদার, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, মৎস্যদলের সাধারণ সম্পাদক মোঃ মামুন কাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ ও বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও কর্মসূচি আজও দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য প্রাসঙ্গিক। অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাদের ছেলে আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের প্রয়াত সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে