কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার সকাল সাড়ে দশটায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ও গণভোট এবং বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর থানা পুলিশ কর্তৃক আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রায় চার ঘণ্টাব্যাপী চলা মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় নির্বাচনের আয়োজন ও প্রস্তুতি নিয়ে বক্তব্য প্রদান করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ, অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মোঃ হাচান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ আরিফুল রহমান, দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস। এ সময় পুলিশ সুপার বলেন, সুষ্ঠু নির্বাচন করতে আমরা বদ্ধ পরিকর। নির্বাচনে কোন ধরণের অবৈধ অস্ত্রের ব্যবহার যেন না হয় সেই দিকে আমাদের পুলিশ বাহিনী তৎপর আছে। প্রতিটি ভোটার যাতে নির্বিঘ্নে তাদের ভোট দিতে সেই নিশ্চয়তা আমরা দিতে চাই। আগামীর নির্বাচন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা, গুজব বা সহিংসতা প্রতিরোধে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে আইন মেনে চলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভায় বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু , জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা মোঃ বিল্লাল উদ্দিন, জাতীয় পার্টির প্রার্থী শাহরিয়ার জামিল (জুয়েল), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি আমিনুল ইসলাম,গন অধিকারপরিষদের প্রার্থী মোঃ সাহাবুল ইসলাম,সাংবাদিক মোঃসাইফুল ইসলা (শাহীন),আহমেদ রাজু,খন্দকার জালাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান আকবর আলী, মোঃজহুরুল করিম বিশ্বাস, অধ্যক্ষ রেজাউল করিম,বক্তব্যরাখেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, জুলাই যুদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেগুলোর ব্যাখ্যা ও দিকনির্দেশনা দেয়া হয়।