মণিরামপুরে জিয়াউর রহমানের জন্মদিন পালিত

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৭ পিএম
মণিরামপুরে জিয়াউর রহমানের জন্মদিন পালিত

মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান -এর ৯০তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাজারের দক্ষিণ মাথায় যুবদলের অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ মণিরামপুর আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী রশীদ বিন ওয়াক্কাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সহসভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হুসাইন, সিনিয়ার যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক রাসেল হোসাইন, যুবদল নেতা জুলফিকার আলী, আব্দুল আলিম, মহাসিন আলম, সফিয়ার রহমান, ইজাজুল ইসলাম প্রমূখ।  আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।