সাতক্ষীরা-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভা

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৪০ পিএম
সাতক্ষীরা-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে, আইবি পাটকেলঘাটা থানা কার্যালয়ে এক  জরুরি বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠিত আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পির সাহেব চরমোনাই মনোনীত হাতপাখার এমপি পদপ্রার্থী  বিশিষ্ট আলেমেদীন পাটকেলঘাটা মহিলা মাদ্রাসার সুযোগ্য মুহাতামিম মাওলানা মোঃ রেজাউল করিম সাহেব। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মাওলানা শেখ মাহমুদুল হাসান সাহেবের সঞ্চালনায় উক্ত জরুরি বৈঠকে দিক নির্দেশনা মুলক আলোচনা পেশ করেন। ইসলামী শ্রমিক আন্দোলন সাতক্ষিরা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহিববুল্লাহ খান রেজা, ইসলামী আন্দোলন বাংলাদেশ তালা থানার সম্মানিত সভাপতি মাওলানা আব্দুস সবুর, সেক্রেটারি মোঃ বায়োজিদ হোসেন মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন দপ্তর সম্পাদক মোঃ হাসানুজ্জামান পাটকেলঘাটা থানা শাখার সিঃ সহ সভাপতি মোঃ সাহাদাত হোসেন, সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম,  ইশা ছাত্র আন্দোলন পাটকেলঘাটা থানা শাখার সভাপতি মোঃ ইনজামাম সাধারণ সম্পাদক মোঃ তানভির শেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলারোয়া উপজেলা শাখার সিঃ সহ.সভাপতি মুহাদ্দিস হাবিবুর রহমান, ইসলামি যুব আন্দোলন পাটকেলঘাটা থানা শাখার সভাপতি যুবনেতা মোঃ আঃ আলিম সহ অনেকে।  উক্ত জরুরী মিটিং দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় দোয়া পরিচালনা করেন, সাতক্ষীরা-১ আসনের হাতপাখার কান্ডারী মাওলানা রেজাউল করিম।