কিশোরগঞ্জ জেলায় পবিত্র লাইলাতুল মেরাজ এর গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ফাউন্ডেশনের উপ পরিচালক মো: আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ডক্টর মাও কামরুল হাসান,ফিল্ড সুপার ভাইজার জেলার হিসাব রক্ষক মো:শফিকুল আলম সারওয়ার,মাস্ট্রার ট্রেইনার মাও ওমর ফারুক, মডেল কেয়ারটেকার হাফেজ মাও মাছুম বিল্লাহ প্রমুখ। সভায় শবে মেরাজের আলোচনার পাশাপাশি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। শবে মেরাজ সম্পর্কে আলোচনায় বক্তারা বলেন, নবী ছিলেন আমাদের অনুপম আদর্শ, সারা বিশ্বের মানুষের অনুকরণীয় অনুসরণীয় দৃষ্টান্ত।এ আলোচনায় জেলার মসজিদের ইমামগণ,গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকগণ অংশ গ্রহণ করেন। এর আগে ইসলামিক ফাউণ্ডেশন এর গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকগণ, কেয়ারটেকারদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বিকেলে ইফার গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক ও উলামায়ে কেরামদের নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় জেলা চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।