মোল্লাহাটে বেগম জিয়ার মাগফেরাত কামনায় দোয়া

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৩ পিএম
মোল্লাহাটে বেগম জিয়ার মাগফেরাত কামনায় দোয়া

বাগেরহাটের মোল্লাহাটের গাংনী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫ টায় গাংনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মাসুদ রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোরছালিম শেখ এর সঞ্চালয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শিকদার হারুন আল রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।