কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সোমবার বাদ আসর ৩ বারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শহীদ সরকার মঙ্গল এর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া -১ দৌলতপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফরাত আলী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ শের আলী সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশীদ, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমিরুল ইসলাম,যুবদল নেতা,মাহবুবুর রহমান সহ দৌলতপুর উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রিফাইতপুর সরকার বাড়ী জামে মসজিদের ইমাম মওলানা ইব্রাহিম খলিল।