সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গজারিয়ায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। ইমামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী ভিপি মোহন, আরো উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জসিম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সম্পাদক বায়জিদ শ্রাবণ, গজারিয়া উপজেলার যুবদলের সাবেক সভাপতি ও বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান দেওয়ান মনা । গজারিয়া থানা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, গজারিয়া থানা বিএনপির যুগ্ন আহব্বায়ক ইঞ্জিনিয়ার মকবুল আহাম্মেদ রতন, গজারিয়া থানা যুগ্ন আহবায় বোরহান উদ্দিন ভূঁইয়া, বাউশিয়া ইউনিয়ন বিএনপি'র আহবায়ক মো: হাসমত আলী তাঁতি বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব মো: শরীফ হোসেন মাস্টার, হোসেন্দী ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন গজারিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল প্রধান। মুন্সিগঞ্জ ও গজারিয়া উপজেলার বিএনপি'র নেতা কর্মীদের সঙ্গে নিয়ে শীতবস্ত্র বিতরণ করেন।