নীলফামারীর চারটি আসনে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৩ পিএম
নীলফামারীর চারটি আসনে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

আগামি ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল অনুযায়ি নীলফামারীর সংসদীয় চারটি আসনের বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ১৯ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ওই তালিকা প্রকাশ করেন। এতে বৈধ মোট ৩০ জন প্রার্থী। নীলফামারী-১ আসনে ১০ জন, নীলফামারী-২ আসনে  ৬ জন,নীলফামারী -৩  আসনে ৩ জন ও নীলফামারী-৪ আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু । নীলফামারী-১, ডোমার ও ডিমলায় ২১ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। প্রার্থীরা হলেন, জামায়াতের মাওলানা আব্দুস সাত্তার,বিএনপি জোটের শরীক মাওলানা মো.মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্দুল জলিল, জাতীয় পার্টি মেজর (অব.) তছলিম উদ্দিন, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) সিরাজুল ইসলাম, খেলাফত মজলিস মো.সাদ্দাম হোসেন, বাসদ (মার্কসবাদী) মো.রফিকুল ইসলাম, জেপি (মঞ্জু) মখদুম আজম মাশরাফী, ন্যাপ জেবেল রহমান গানি ও স্বতন্ত্র রফিকুল ইসলাম। নীলফামারী-২, জেলা সদর উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। প্রার্থীরা হলেন: বিএনপির শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, জামায়াতের আল ফারুক আব্দুল লতীফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাসিবুল ইসলাম, খেলাফত মজলিসের সারোয়ারুল আলম বাবু, বিএনএফ সিরাজুল ইসলাম ও স্বতন্ত্র মিনহাজুল ইসলাম মিনহাজ। নীলফামারী-৩: একটি পৌরসভা ও ১১ ইউনিয়ন নিয়ে গঠিত। প্রার্থীরা হলেন, বিএনপি সৈয়দ আলী, জামায়াতের মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ও ইসলামী আন্দোলনের আমজাদ হোসেন। নীলফামারী-৪: সৈয়দপুর ও কিশোরগঞ্জ ইউনিয়ন, পৌরসভা ও ক্যান্টনম্যান্ট বোর্ড নিয়ে গঠিত। প্রার্থীরা হলেন,বিএনপি আব্দুল গফুর সরকার, জামায়াত হাফেজ আব্দুল মুনতাকিম, ইসলামী আন্দোলন শহিদুল ইসলাম, জাতীয় পার্টি মো. সিদ্দিকুল আলম ও মো. জয়নাল আবেদীন, বাংলাদেশ জাতীয় পার্টি মির্জা মো. শওকত আকবর রওশন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি নুর মোহাম্মদ, বাসদ মার্কসবাদী মাইদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী এস.এম মামুনুর রশিদ, জোবায়দুর রহমান হীরা ও রিয়াদ আরফান সরকার।

আপনার জেলার সংবাদ পড়তে