ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বন্ধুর মৃত্যু

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) :
| আপডেট: ২০ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৯ এএম | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৯ এএম
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ঠে  দুই বন্ধুর মৃত্যু

ময়মনসিংহ নগরীর জেলা স্কুল হোস্টেল মাঠে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, নগরীর মাদ্রাসা কোয়াটার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় (২৫)।  অপরজনের নাম রাকিব মিয়া। তবে, তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে নগরীর জিলাস্কুল হোস্টেল মাঠে এই ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (এসআই) নজরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ঠে দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নগরীর জিলাস্কুল হোস্টেল মাঠের পরিত্যাক্ত টিন শেডের পিছনে অকেজো ল্যাম্পপোষ্ট চুরি করতে উঠে রাকিব। রাকিব ল্যাম্পপোষ্টে উঠে কাটার সময় পাশে থাকা বৈদ্যুতিক তারের সাথে লেগে তার শরীর ঝলসে যায়। বিষয়টি তার আরেক বন্ধু হৃদয় দেখতে পেয়ে তাকে বাঁচাতে যায়। বাঁচাতে গিয়ে রাকিব নিজেও বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। এতে ঘটনাস্থলেই রাকিব মারা যায়। গুরুতর আহত হয় হৃদয়। পরে স্থানীয়রা টের পেয়ে দু'জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন।