শৈলকুপায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় জরিমানা

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) :
| আপডেট: ২০ জানুয়ারী, ২০২৬, ০২:০০ পিএম | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০২:০০ পিএম
শৈলকুপায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায়  জরিমানা

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শহরের কলেজ রোড এলাকায়  একটি কীটনাশকের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত রাখার অপরাধে ‘মেসার্স নাসির ট্রেডার্স’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহের সহকারী পরিচালক  নিশাত মেহের। তিনি জানান এই অভিযান নিয়মিত  চলবে।