ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কনফারেন্স রুমে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা জানুয়ারী, ২০২৬খ্রি. অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন ও উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, সাংবাদিক আবুল কালাম প্রমূখ। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আজিজুর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার প্রমূখ। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার আইন-শৃঙ্খরা পরিস্থিতি আরও উন্নতি ঘটাতে আলোচনা হয়। একই সাথে উপজেলায় চুরি, ডাকাতি, মাদক ইভটিজিং, বখাটেপনা ও যানজট রোধকল্পে ফলপ্রসূ আলোচনা করেন বক্তারা।