জামালপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৪:৫৭ পিএম
জামালপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ

জামালপুরের মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  এ উপলক্ষে ২০ জানুয়ারি দিনভর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-প্রধান শিক্ষক কফিল উদ্দিন মোল্লা।  প্রধান অতিথির বক্তব্য  রাখেন-মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান  ভূইয়া। বিশেষ অতিথির  বক্তব্য রাখেন-ইউনাইটেড  ট্রাস্টের একাডেমিক কো অর্ডিনেটর আবু সামা, সহকারি প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, মেলান্দহ  বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, মেলান্দহ  রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, এসএমসির সদস্য শহিদুল্লাহ প্রমুখ।