মধুখালীতে ক্রয়কৃত জমি জোরপূর্বক বেদখল

জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সন্মেলন

এফএনএস (মনিরুজ্জামান মন্নু; মধুখালী, ফরিদপুর) : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৫:০০ পিএম
জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সন্মেলন

ফরিদপুরের মধুখালীতে সাফ-কবলা দলিল মূলে ক্রয়কৃত জমি জোরপূর্বক বেদখল,হামলা,মামলা ও জীবননাশের হুমকির প্রতিবাদে ভুক্তভোগীর পরিবার সংবাদ সন্মেলন করেছে। মঙ্গলবার দুপুরে মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকায় ক্রয়কৃত জমির পাশেই এ সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সন্মেলনে ক্রয়কৃত জমির মালিক মধুখালঅ পৌরসভার পশিচম গাড়াখোলা গ্রামের মো. মিলন বিশ্বাস জানান, মধুখালী উপজেলার আর.এস/এস.এ ৪৬ বিএস-৯৬ নং গাড়াখোলা মৌজার ১৩৯/২১৮ নং দাগের (বাড়ী) ৫শতক জমি ১৮/১২/২০২৫ খি. তারিখে মধুখালী সাবরেজিস্ট্রার অফিস হতে রেজিস্ট্রিকৃত ৫৮৭৮ নং দলির মূলে মো. লুৎফর রহমানের নিকট হতে ক্রয় করি। তিনি জানান, মো. লুৎফর রহমান নিজ নামীয়(দলিল নং ৩৫৫ তারিখ ৩১/০১/১৯৯৯) ২.৫ শতক ও লুৎফর রহমানের আপন ভাই রেজাউল করিম এর নিকট হতে লুৎফর রহমানের ক্রয়কৃত ২.৫ শতক জমি (দলিল নং ১৩৩১ তারিখ ২৭/০৪/২০০৬) মোট ৫ শতক জমি ক্রয় করে মধুখালী সহকারী কমিশনার (ভুমি) দপ্তর হতে নামজারি করা হয় যার বর্তমান খতিয়ান নং ২০২৫-১০০০১১। ১৮/১২/২০২৫ খ্রি. তারিখে জমিটির  বিক্রেতা লুৎফর রহমান টিনসেড ঘরের চাবিসহ বুঝে  দেয়।  এরপর ১৯/১২/২০২৫ খ্রি. তারিখে লুৎফর রহমানের আপন আর এক ভাই মিজানুর রহমান ঘরের তালা ভেঙ্গে পরিবারের অন্যরা ঘরে ঢুকে বেদখলে নেয়। আমি ও আমার পুত্র এ বিষয়ে মিজানুর রহামানের সাথে কথা বলতে গেলে আমাদের উপর হামলা-মামলা করা হবে এবং জীবন নাশের হুমকি দেয়। এ বিষয়ে আমি মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি এবং ফরিদপুর অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা করেছি।এ বিষয়ে ঐ এলাকার সাবেক নারী কাউন্সিলর নাজমা আক্তার বলেন, আমাদের জানামতে জমিটি মিলন বিশ্বাস ক্রয় করেছে। জমিটির বিক্রেতা লুৎফর রহমানের ভাই মিজানুর রহমান বেদখল করেছে। জমি বিক্রেতা লুৎফর রহমান জানান, টিনসেড ঘরসহ জমিটি বিক্রি করে আমি বুঝে দিয়েছিলাম। আমার ভাই জোরপূর্বক ঘরে বসবাস করছে। আমি বলতে গেলে আমাকে হুমকি ধামকি দেয়। জমি বিক্রেতা লুৎফর রহমানের ভাইয়ের স্ত্রী আলেয়া বেগম দাবি করেন- আমার স্বামীসহ চারভাই এ জমিতে সমান অংশ রয়েছে। তাই আমরা এ জমি অন্য কাউকে দখল নিতে দেব না। মধুখালী থানার উপ পরিদর্শক (এস.আই)মো. জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, এ ঘটনায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে জমির ক্রেতা মো. মিলন বিশ্বাস,তার পুত্র,আত্ময়ীস্বজন ,এলাকার সাবেক নারী কাউন্সিলর নাজমা আক্তার,জমি বিক্রেতা লুৎফর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে