পিরোজপুর-২ আসনে বিএনপির প্রার্থী হাইকোর্টে বৈধ

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৫:১৩ পিএম
পিরোজপুর-২ আসনে বিএনপির প্রার্থী হাইকোর্টে বৈধ

পিরোজপুরর-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাহমুদ হোসেন এর প্রার্থীতা হাই কোর্টে বৈধ ঘোষনা হয়েছে। এ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য মাহমুদ হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ঋণ খেলাপী থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছিলো। পরে তিনি হাইকোর্টে রীট পিটিশন দায়ের করলে ১৮ জানুয়ারী রোববার শুনানীতে মনোনয়ন বৈধ ঘোষিত হয়। ধনাঢ্য মাহামুদ ২০২৩ সালে জাতীয় পার্টি  (জেপি, মঞ্জু) থেকে বিএনপিতে যোগ দেন। বিএনপির মনোনয়নের আশায় ব্যাপক গণসংযোগও করেন। এব্যাপারে  তিনি জানান, তার প্রার্থীতা উচ্চ আদালতে বৈধ ঘোষিত হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছেন। মাহামুদ হোসেনের প্রার্থীতা বিষয়ে  জেলা বিএনপির আহবায়ক মো: নজরুল ইসলাম খান জানান, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে একাজ করে সে দলীয় গঠনতন্ত্র অমান্য করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে