তারাগঞ্জে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে জরিমানা

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৫:৪২ পিএম
তারাগঞ্জে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে জরিমানা

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে অবৈধভাবে উর্বর কৃষি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে একজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা  জরিমানা করা হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ব্যক্তি মালিকানাধীন উর্বর কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মোঃ আরিফুজ্জামান (৩৫), পিতা-ওবায়দুল্ল্যা, কিসামত মেনানগরের বাসিন্দাকে গাড়ীসহ আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষি জমির উর্বরতা রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে