প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন আব্দুল করিম সরকার

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৬:১১ পিএম
প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন আব্দুল করিম সরকার

প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন  আব্দুল করিম সরকার ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার করেছেন জেলা বিএনপির সদস্য  প্রার্থী  আব্দুল করিম সরকার  । মঙ্গলবার ফুলবাড়ীয়া উপজেলা  সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে  সমর্থনকারীদের সাথে নিয়ে  আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন। বিষয়টি নিশ্চিত করে  ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন জমা দেওয়ায় তা গ্রহণ করা হয়েছে। এবারের নির্বাচনে শুরুতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেও শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন। ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ধানের শীষের প্রার্থীকে সমর্থন জানিয়ে জননেতা আব্দুল করিম সরকার  মনোনয়ন প্রত্যাহার করেন । তিনি বলেন,আমরা ঐক্য হয়ে ধানের শীষের প্রার্থীকে  বিজয়ী  করার লক্ষ্যে কাজ করব।