কেশবপুরে তুচ্ছ ঘটনায় বসতবাড়ির ভিতর প্রবেশ করে সন্ত্রাসী হামলা চালিয়ে একই পরিবারের ৩জন জখম সহ ৬ জনকে মারপিটে আহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেশবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আহত মো ঃ ইউসুফ আলী। লিখিত অভিযোগে জানা গেছে, গত ১৫ জানুয়ারি গৌরীঘোনা ইউনিয়নের বুরুলী গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে ইউসুফ আলী ও তার ভাইদের সাথে একই গ্রামের মৃত নওয়াব আলী সরদারের ছেলেদের সাথে পানি দেওয়া নিয়ে বচসা হয়। এরই সুত্র ধরে দুপুর আড়াই টার দিকে ইউসুফ আলীদের বাড়ির ভিতর দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি নিয়ে নওয়াব আলী সরদারের ছেলে মোসলেম, বজলু সরদার ফজলু সরদারের ছেলে আজাহারুল হাবিল্লা সরদার, শফিকুল ইসলাম, শাহিনুর রহমান ও করিম সরদার সহ অজ্ঞাত নামা সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় মজিদ সরদারের ছেলে ইউসুফ আলী (৩৭), মোহাম্মদ আলী(৪৫), সোলায়মান সরদার (৪৩)কে জখম করে এ সময় ঠেকাতে গেলে ইউসুফ আলীর স্ত্রী ফতেমা বেগম(৩০) ও শিশু কন্যা তাসফিয়া (৩) গুরুতর আহত হয়।এসময় প্রতিবেশী স্বাক্ষীরা তাদের কে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এদের মধ্যে ইউসুফ আলী ও মোহাম্মদ আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় চিকিৎসা শেষে মঙ্গলবার ইউসুফ আলী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে। এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুখদেব রায় বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।