যশোরের মণিরামপুর উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ -এর বড় ভাবী ফরিদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ---রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুর সময় তিনি স্বামী ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার স্বামী কাওছার আলী জানান, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে বিভিন্ন জটিল ও কঠিন রোগে ভুগছিলেন। গত সোমবার বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন। মঙ্গলবার জোহর বাদ গ্রামের বাড়ি তাহেরপুর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। এদিকে মরহুমার মৃত্যুর খবর পেয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতি রশীদ বিন ওয়াক্কাস, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক আব্দুল বারী সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।