ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড প্রকল্প অবহিত করণ সভা

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৬ পিএম
ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড প্রকল্প  অবহিত করণ সভা
ভূরুঙ্গামারীতে বেসরকারী সাহায্য সংস্থা স্পেস টু লিড এর প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারী মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে এ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদৎ হোসেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এএসএম সাজ্জাদ, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন , যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অপরাজেয় বাংলার পরিচালক হুমায়ুন কবির, সংস্থার পরিচিতি ও লক্ষ্য এবং উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্প সম্বন্বয়কারী ফিরোজ আহমেদ, নির্বাহী পরিচালক শিরিন আক্তার আশা। উল্লেখ্য, অপরাজেয় বাংলা, পার্টনার ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট ও আসমানী ফাউন্ডেশেনের সহায়তায় সুইডিস সরকার ও সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট করপোরেশন এজেন্সির অর্থায়নে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের তত্ত্বাবধানে স্পেস টু লিড এ অবহিত করণ সভার আয়োজন করে।
আপনার জেলার সংবাদ পড়তে