ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ০৬ টি আসনে ৪০ জন প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষনা করেছে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোঃ রফিকুল ইসলাম। এদের মধ্যে দিনাজপুরের ০৫ টি আসনে ০৫ জন প্রার্থী নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। প্রার্থীতা প্রত্যাহারকারীরা হলেন- দিনাজপুর-২ আসনে জাতীয় পার্টি (জেপি) এর সুধীর চন্দ্র শীল, দিনাজপুর-৩ আসনে বাংলাদেশ খেলাফতে মজলিস এর রেজাউল করিম, দিনাজপুর-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর মোঃ আনোয়ার হোসেন ও বাংলাদেশ খেলাফতে মজলিস এর মোঃ আব্দুল কাদের চৌধুরী এবং দিনাজপুর-৬ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর মোঃ আব্দুল হক। জেলার মোট ১৩ টি উপজেলা নিয়ে গঠিত ও মোট ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন ভোটারের সংসদীয় আসন সংখ্যা ০৬ টি। নির্বাচনী ০৬ টি আসনে দলীয়সহ মোট প্রার্থীর সংখ্যা ৪২ জন। বৈধ প্রর্থীরা হলেন-
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহরোল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী চাঁন মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর মতিউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনজুরুল ইসলাম, গণঅধিকার পরিষদ (জিওপি) এর রিজওয়ানুল ইসলাম, জাতীয় পার্টী এর সাংবাদিক শাহিনুর ইসলাম ও জাকের পার্টী এর রঘুনাথ চন্দ্র রায়।
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর প্রার্থী এ, কে, এম আফজালুল আনাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, স্বতন্ত্র প্রার্থী আ ন ম বজলুর রশিদ বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রার্থী জোবায়ের সাঈদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী রেদওয়ানুল কারীম রাবিদ, জাতীয় পার্টীর জুলফিকার হোসেন ও বাংলাদেশ মুসলিম লীগ এর মোকারম হোসেন।
দিনাজপুুর-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সৈয়দ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর মাইনুল আলম, জাতীয় পার্টী এর প্রার্থী আহমেদ শফী রুবেল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) এর কিবরিয়া হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খায়রুজ্জামান, জনতার দল এর রবিউল ইসলাম ও বাংলাদেশ মুসলিম লীগ এর লায়লা তুল রীমা।
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আখতারুজ্জামান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আফতাব উদ্দীন মোল্লা ও জাতীয় পার্টী এর নুরুল আমিন শাহ।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর এ কে এম কামরুজ্জামান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আব্দুল আহাদ, জাতীয় পার্টি এর কাজী আব্দুল গফুর, স্বতন্ত্র প্রার্থী এ, জেড, এম, রেজওয়ানুল হক, স্বতন্ত্র প্রার্থী এস, এম জাকারিয়া বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী রুস্তম আলী ও স্বতন্ত্র প্রার্থী হযরত আলী বেলাল।
দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী আবু জাফর মোঃ জাহিদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর প্রার্থী আনোয়ারুল ইসলাম. বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর আব্দুল হাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নুর আলম সিদ্দিক ও জাতীয় পার্টি এর রেজাউল হক।