সেনবাগে ২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৮:২০ পিএম
সেনবাগে ২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনইমুড়ী আংশিক)  আসনে ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরা হচ্ছে জামায়াতের প্রাথী মাওলানা সাইয়েদ আহম্মদ ও  খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা তোফাজ্জ্বল হোসেন। নোয়াখালী -২ সেনবাগ আসনে বর্তমানে বৈধ প্রার্থী রয়েছেন ৫ জন। এরা হচ্ছে ঃ বিএনপির ধানের শীষ মার্কার প্রাথী জয়নুল আবদিন ফারুক, এনসিপির শাপলা কলি মার্কার প্রাথী সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী মোঃ শাহাদাত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশে হাত-পাখার প্রার্থী মাওলানা খলিলুর রহমান ও স্বতন্ত্র কাপ পিরিছ মার্কার প্রাথী কাজী মফিজুর রহমান। এর আগে, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিনে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুহসিয়া তাবাসসুম এর কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে  ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। যাচাই-বাচাইয়ে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ও জাসদ রব তারা মার্কার প্রার্থী মোশারফ হোসেন মন্টুর মনোয়নপত্র বাতিল করা হয়। অবশিষ্ঠ বৈধ প্রাথী থাকে ৭জন। নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে জামায়াতের সঙ্গে জোট করায় এ আসনটি জামায়াত এনসিপিকে ছেড়ে দেয়। তাই জোটের সিন্ধান্ত ক্রমে জামায়াদের প্রাথী মাওলানা সাইয়েদ আহম্মদ ও জোটের অপর শরীক খেলাফত মজলিসের রিকশা মার্কার প্রার্থী তোফাজ্জ্বল হোসেন জোটের প্রার্থীর সমর্থনে মনোনয়পত্র প্রত্যাহার করে নেন।  মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির অনু্িষ্ঠতব্য জাতীয় সংসদ নির্বাচনে ৫জন বৈধ প্রাথী প্রতিদ্বন্দ্বীতা করবে।

আপনার জেলার সংবাদ পড়তে