মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিরল পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিরল পৌর বিএনপি'র দলীয় কার্যালয়ে বিরল পৌর বিএনপি'র সভাপতি লিয়াকত আলী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপি'র সহ সভাপতি ওয়াহেদ আলী (বিডিআর), সাংগঠনিক সম্পাদক আল মামুন (রাজু), পৌর বিএনপি'র দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতী দলের আহবায়ক লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌর যুবদলের (ভারঃ) আহবায়ক হাবিবুর রহমান, পৌর বিএনপি'র প্রবাসী কল্যাণ সম্পাদক বেনজির আহমেদ (বাবু), উপজেলা শ্রমিক দলের সভাপতি একরামুল হক চুন্নু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ সফিকুল ইসলাম আলম, সাবেক ছাত্রনেতা সাখাওয়াত হোসেন। এছাড়াও পৌর বিএনপি'র ০৯টি ওয়ার্ডের সভাপতি/সম্পাদকগণ সহ পৌর বিএনপি সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে পৌঁর বিএনপি'র সভাপতি লিয়াকত আলী উপস্থিত সকলকে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে জোড়ালোভাবে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চকভবানী কওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক।