ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মংগলবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার সম্প্রসারিত কমপ্লেক্সের মিলনায়তনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার(সার্বিক) মো:আজমুল হক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো: কামরুল হাসান মারুফ । এ সময় আলোচনা সভায় অংশ গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা,কিশোরগঞ্জ মডেল থানার ওসি তদন্ত প্রমুখ। এসময় উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তাগণ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন। সভায় সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটাররা একটি পৃথক ব্যালটে 'জুলাই সনদ' ও সাংবিধানিক সংস্কারের প্রশ্নে তাদের 'হ্যাঁ' অথবা 'না' ভোট প্রদান করার বিষয়ে জানানো হয়। বক্তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।