বিরলে নির্বাচনী পরিচালনা কমিটি গঠন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৮:৫১ পিএম
বিরলে নির্বাচনী পরিচালনা কমিটি গঠন

বিরল উপজেলা যুবদলের আহবায়ক নুর ইসলাম ও সদস্য সচিব কুরবান আলীর নেতৃত্বে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ১২ টি ইউনিয়ন যুবদলের নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর নির্বাচন প্রচারণাসহ শান্তিপূর্ণ পরিবেশে সাধারণ ভোটারদের ভোট প্রয়োগে সার্বিক সহযোগিতা প্রদানে সচেষ্ট থাকার জন্য সুশৃঙ্খলভাবে উপজেলা যুবদলের প্রত্যেকে কাজ করে যাওয়ার প্রত্যয়ে এই কমিটিগুলো গঠন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে