নাগরিক সেবার মান উন্নয়নে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার পক্ষ থেকে চলছে নিয়মিত বিভিন্ন কার্যক্রম। যার মধ্যে পৌরসভার সার্বিক পরিচ্ছন্নতা, নাগরিক সেবার মান উন্নয়ন, ড্রেনেজ পরিস্কার,সড়ক পরিচ্ছন্নকরণ এবং পয়ঃপ্রণালী নিস্কাশন। সপ্তাহ জুড়ে নিয়মিত ওই সব কাজ পরিচালিত হয়ে আসছে। প্রতি নিয়ত ওই সব কাজের অগ্রগতির খবর রাখছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। নিয়মিত এসব কাজের তদারকি করছেন পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তারা। শহরে জলাবদ্ধতা নিরসন,স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ,শহরবাসীর চলাচলকে স্বাচ্ছন্দময় করতে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা নিরলসভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। এ কার্যক্রমের মাধ্যমে একটি পরিচ্ছন্ন শহর,বাসযোগ্য ও সুপরিকল্পিত সৈয়দপুর গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এ ক্ষেত্রে পৌরবাসীর সহযেগিতার কথা বললেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা। তিনি বলেন, শহরকে ঝকঝকে ও চকচকে রাখতে পৌরবাসীর সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ শহরকে সুন্দর করে গড়ে তোলা সম্ভব। আর সুন্দর ও ঝকঝকে একটি শহর গড়ে উঠলে শহরবাসীও তখন সুস্থ্য থাকেন।