আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক প্রশিক্ষণ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ২১ জানুয়ারী, ২০২৬, ০৭:২৬ পিএম | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ০৭:২৬ পিএম
আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক প্রশিক্ষণ

আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু'দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় অনুষ্ঠানে ৩০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহন করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা অঞ্চল, খুলনার অতিঃ পরিচালক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ পরিচালক মোঃ সাইফুল ইসলাম।