গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি বুধবার বাদ আছর কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ড আয়োজিত বানারহাওলা-সাফাইশ্রী গ্রামের অসংখ্য নারী পুরুষ অংশগ্রহণ করেন।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া পূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত নেতা ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ্'র ছোটবোন ডাঃ আঞ্জুমান আরা বেগম।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক মোঃ আজগর হোসেন খান, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বিএনপি নেতা তৈয়বুর রহমান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিবুর রহমান প্রমুখ।
এছাড়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ ও সহধর্মিণী নাহিদ হান্নান, স্থানীয় প্রয়াত দলীয় নেতৃবৃন্দদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা আতিকুর রহমান। শেষে আগত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।