রামুর মাদ্রাসা ছাত্র নুর সাঈদ ২ দিন ধরে নিখোঁজ রয়েছে। নুর সাঈদ রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অফিসেরচর লামারপাড়া গ্রামের ওবাইদুল হকের ছেলে এবং রামু জামিয়াতুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। বাবা ওবাইদুল হক জানান- গত মঙ্গলবার, ২০ জানুয়ারি সকালে নুর সাঈদ (১২) মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ওই সময় থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। এরপর থেকে তার সন্ধান মিলছে না। ইতোমধ্যে পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো পায়জামা-পাঞ্জাবি। নুর সাঈদ নিখোঁজ হওয়ার পর থেকে কান্নায় ভেঙ্গে পড়ছেন মা সাহিদা আকতারসহ পরিবারের সদস্যরা। নুর সাঈদের সন্ধান পেয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। যোগাযোগ : মোবাইল নাম্বার ০১৬০০৮৪১৪৩৬ অথবা ০১৮৭৩৩৪৮৬৮৫।