নাগেশ্বরীতে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৬:৪১ পিএম
নাগেশ্বরীতে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুস্থ, অসহায় প্রতিবন্ধী ও তৃতীয় লীঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও আরটিভির সহযোগিতায়  বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর এলাকায় ওই ইউনিয়নের দুই শতাধিক শীতার্ত দুস্থ, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।  আরটিভির কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যংকের সাবেক ডিপুটি জেলারেল ম্যানেজার লুৎফর রহমান দুলু। বিশেষ অতিথি, নাগেশ্বরী প্রেস্কাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টি ফোরের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, সমাজ সংগঠক মাহাবুব জামান রনজু, কচাকাটা চর উন্নয়ন কমিটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিলন প্রমুখ। অনুষ্ঠান শুর আগে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। বিতরণের বিষয়টি ঢাকা থেকে তদারকি করেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান দুলু বলেন, কুড়িগ্রাম অত্যান্ত শীত প্রবন এলাকা। এখানে অভাবগ্রস্থ মানুষের সংখ্যা অনেক বেশী। এসব দরিদ্র মানুষ মীতে অনেক কষ্ট করেন। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি কুড়িগ্রামের এই চরাঞ্চলে কম্বল দেয়ায় ধন্যবাদ জ্ঞাপন করছি। এই এলাকার দরিদ্র মানুষদের বেছে নেয়া অত্যান্ত গ্রহণযোগ্য মনে হয়েছে। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম জানান, সমাজের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সুবিধাবঞ্চিত মানুষদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ করে দেওয়া হয়। বিশেষ করে প্রতিবন্ধী ও অসহায় মানুষদের প্রতি আমাদের দায়িত্ব আরও বেশি। শুধু আজ নয়, ভবিষ্যতেও ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে। এছাড়াও তিনি এ মহৎ কাজে সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সংগঠনের স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান এবং সমাজের বিত্তবানদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে