ধর্ম সম্পর্কে কেউ যেন ভুল তালিম না দেয় : জহির

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ০১:৩১ পিএম
ধর্ম সম্পর্কে কেউ যেন ভুল তালিম না দেয় : জহির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী এম জহির উদ্দিন স্বপন বলেছেন-আমাদের মা ও বোনেরা যেহেতু নরম মনের মানুষ তাই তালিম দেওয়ার নামে কেউ যেন পবিত্র ধর্ম সম্পর্কে ভুল তালিম না দেয়, সেই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আধুনা গ্রামের একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন আরও বলেছেন-আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সামনে তথা দেশের সামনে একটা সুযোগ এসেছে। আমরা যদি সুযোগটা কাজে লাগাতে পারি তাহলে একমাত্র তারেক রহমানই বাংলাদেশের রাজনীতিতে সূর্য হিসেবে দায়িত্ব পালন করবেন। একমাত্র তারেক রহমানই যিনি আমাদের সঠিক পথে প্রবাহিত করে এই অসুস্থ সমাজকে, সমস্ত অসুস্থ রাজনীতিকে একটা ভাল জায়গায় নিতে পারবেন এবং তিনি যে তা করতে চান সে কথা তিনি ৩১ দফায় রাষ্ট্র মেরামত, সংস্কারের কথা বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ভোটারদের উদ্দ্যেশে জহির উদ্দিন স্বপন বলেন-দেশ নায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে পরিবর্তন করার সুযোগ এসেছে। আপনারা যদি ধানের শীষ মার্কাকে বিজয়ী করে সংখ্যাগরিষ্টতা অর্জন করেন তাহলেই তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠন করবো এবং তার নেতৃত্বে এক নতুন পর্বের মধ্যদিয়ে বাংলাদেশকে আমরা নিয়ে যাবো জনগনের আকাঙ্খা এবং স্বপ্নপূরনে জায়গায়। বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সরিকল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বাসার, যুগ্ন আহবায়ক মাকসুদুর রহমান মৃধা, সমাজ সেবক রফিকুল ইসলামসহ অন্যান্যরা। উঠান বৈঠকের শুরুতেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপনকে ফুল দিয়ে বরন করে নিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে