কচুয়ায় সনাতন সম্প্রদায়ের সাথে কুশল বিনিময়

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৯ পিএম
কচুয়ায় সনাতন সম্প্রদায়ের সাথে কুশল বিনিময়

"শ্রী গীতা শিক্ষা বিদ্যাপীঠের আয়োজনে উপজেলা মন্দির কমপ্লেক্স এ সনাতন সম্প্রদায়ের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা অনুষ্ঠিত হচ্ছে।  বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক শ্রী শ্রী নারায়ণ চন্দ্র বাওয়ালীর সভাপতিত্বে হচ্ছে, এ দিন বাগেরহাট ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন উপজেলা মন্দির কমপ্লেক্স এর পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং আগত ভক্তবৃন্দদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তার সাথে উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম,মন্দির কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র বাওয়ালী, সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মিলন কান্তি মৈত্র, বিশিষ্ট  ব্যবসায়ী বিমল কৃষ্ণ দত্ত,বিএনপির সাংগঠনিক সম্পাদক সেখ জাহাঙ্গীর হোসেন, শেখ কবির হোসেন  সহ  জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।  এ দিন মন্দিরে সকাল ১০.৩১ মিনিটে স্বস্তিবাচন ও সংকল্প শুরু হয়। পরবর্তীতে অঞ্জলি প্রসাদ বিতরণ হয় এবং সন্ধ্যায় সন্ধ্যারতি ও প্রতিমা নিরঞ্জন এর মধ্য দিয়ে পূজার সমাপ্তি হবে। এছাড়াও কচুয়া উপজেলার সরকারি মহিলা ডিগ্রী কলেজ,কচুয়া ডিগ্রী কলেজ, কচুয়া সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় বিভিন্ন স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান সহ ব্যাক্তি উদ্যোগে জাঁকজমকপূর্ণ ভাবে বিভিন্ন জায়গায় শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে।