ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেছেন আগামীর কেশবপুর হবে শান্তি আর স্বস্তির, কোন চাঁদাবাজ দখলবাজদের জায়গা হবে না। আগামী ১২ ফেব্রুয়ারি জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলমত নির্বিশেষে ধানের শীষের বিজয় নিশ্চিত করুন। শুক্রবার বিকেলে পাজিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষের নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাষ্টার মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহ সভাপতি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, বিএনপি নেতা কুতুবউদ্দিন বিশ্বাস, মাসুদুজ্জামান, আলমগীর কবির, হুমায়ুন কবির সুমন,নুরুজ্জামান চৌধুরী, আব্দুল হালিম অটল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুল আলম বুলবুল, স্থানীয় নেতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউপি সদস্য রেজাউল ইসলাম, মহির উদ্দিন বিশ্বাস প্রমুখ, অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম।