কলাপাড়ায় বাসের চাপায় নিহত ১

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬, ১১:৩৪ এএম
কলাপাড়ায় বাসের চাপায় নিহত ১

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সেভেন ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিলীপ রায় (২৮) নামের এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকাল সাতটার দিকে কুয়াকাটাগামী নীলগঞ্জ ইউনিয়নের  ছলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত দিলীপ ওই ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের দেবেশ রায়ের ছেলে। সে মৎস্য ব্যবসার পাশাপাশি পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিলীপ নিজ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কলাপাড়া চৌরাস্তা এলাকার মাছ বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় ছলিমপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এনিয়ে গত তিনদিনে কুয়াকাটাগামী এ মহাসড়কে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে।  গত ২২ জানুয়ারি রাতে বাস চাপায় বেগম নামে এক পথচারী মারা যায়। ২৩ জানুয়ারি বাসের ধাক্কায় মোটরসাঔকেল চালক  শাহজালাল হাওলাদার নিহত হয়েছে। এ সড়কে একেরপরএক দূর্ঘটনা ঘটলেও এ সড়কে যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করছে না।

আপনার জেলার সংবাদ পড়তে