কচুয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬, ০৭:০৯ পিএম
কচুয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা

বাগেরহাটের কচুয়ায় গরিব, অসহায় ও দুস্থ রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট রোকেয়া ফাউন্ডেশনের উদ্যোগে এবং হাজরা খাতুন হেলথ কেয়ার লিমিটেডের সহযোগিতায় এই মহতী কার্যক্রম সম্পন্ন হয়।বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বেয়ে মেডিকেল টিম। শনিবার (২৪ জানুয়ারি) হাজরা খাতুন হেলথ কেয়ার লি: প্রাঙ্গণে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। মেডিকেল টিমের নেতৃত্বে ছিলেন রোকেয়া বেগম ফাউন্ডেশনের পরিচালক ও এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. এস এম আবু জাফর। মেডিকেল টিমের অন্যান্য সদস্যরা হলেন: ঙ্ ডা. সোহাগ শেখঙ্ ডা. সোহান জাফরঙ্ ডা. শরীফাতুজ জাহানঙ্ ডা. প্রীতিলতা। মানুষের সেবা প্রাপ্তি দিনব্যাপী এই ক্যাম্পে কচুয়া এলাকার প্রায় ৫ শতাধিক অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি পরামর্শ পেয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তুষ্টি দেখা যায়। মেডিকেল ক্যাম্প চলাকালীন ফ্রি চিকিৎসা সেবা নিতে আসা অসহায় রোগীদের খোঁজখবর নিতে উপস্থিত হন কচুয়া থানা বিএনপির সভাপতি সরদার জাহিদ । তিনি অসহায় রোগীদের সাথে কথা বলেন এবং সেবার মান পর্যবেক্ষণ করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে রোগীদের খোঁজখবর নেন তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণের আশ্বাস প্রদান করেন।