চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার পুনর্ভবা নদীর পাড় মহন্ত ঘাট থেকে ৮টি কককেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বেলা ১০ টার দিকে ওই স্থানে পরিত্যক্ত দুটি ব্যাগে মুরানো অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, রবিবার সকালে জেলেরা পুনর্ভবা নদীতে মাছ ধরতে এসে মহন্ত ঘাটে দুটি ব্যাগ দেখতে পান। পরে ব্যাগের ভিতরে ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুটি ব্যাগের ভিতর থেকে ৮টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেন। সেখান থেকে ওই বস্তুগুলো উদ্ধার করে গোমস্তাপুর থানায় নিয়ে যান। তিনি আরও জানান, প্রাথমিক ভাবে উদ্ধার হওয়া বস্তুগুলো বিস্ফোরক কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বস্তুগুলো যাচাই-বাছাইয়ের জন্য রাজশাহী থেকে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষার করার পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। তবে তদন্ত চলছে। এদিকে জনবসতি এলাকার ঘাটে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।